মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


শিবপুরের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবকের মৃত্যু
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৪৯ পিএম  (ভিজিট : ৬৮)
নরসিংদী জেলার শিবপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক, সফল ব্যবসায়ী, এলজিইডি’র প্রথম শ্রেণির ঠিকাদার এবং উপজেলা তাতী দলের সহ-সভাপতি মরহুম মোঃ আব্দুল কাইয়ুম মিয়া গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে মাছিমপুর ইউনিয়ন ও শিবপুর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন সজ্জন, বিনয়ী, মানবিক ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রেখে তিনি এলাকাবাসীর শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থা অর্জন করেছিলেন।

উল্লেখ্য, মরহুম আব্দুল কাইয়ুম মিয়া ছিলেন মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং শিবপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আব্দুর রাজ্জাক বিএসসি-এর তৃতীয় পুত্র।

মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ জোহর তাঁর নিজ গ্রাম খড়িয়া সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন এবং অশ্রুসিক্ত নয়নে তাঁকে শেষ বিদায় জানান।

মরহুমের মৃত্যুতে নরসিংদী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মঞ্জুর এলাহী তাঁর বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

এছাড়াও জেলা পরিষদের প্রশাসক ও নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার (কালা মিয়া), সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আজ ১০ আগস্ট ২০২৬, সোমবার, মরহুমের বাসভবনে বাদ জোহর কুলখানি উপলক্ষে  মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে শহিদুল ইসলাম শাহীন ও এডভোকেট শফিকুল ইসলাম রিপন মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন, আমিন।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]