বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:২৩ পিএম  (ভিজিট : ১৫)
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায় বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লোহাগাড়া বটতলী মোটর স্টেশন থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে লোহাগাড়া থানা সংলগ্ন গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিম, সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, বাহাদুর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির চৌধুরী জয়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলহাজ ইসহাক কোম্পানী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ বেলাল কোম্পানী, যুবদল নেতা মারুফ হোসাইন, নাজিম উদ্দিন, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, রাকিবুল ইসলাম বাচ্ছু, মঈনউদ্দিন ইমন, আরিফুল ইসলাম বাবর, মো. ইয়াসিন আরাফাত, আবুল বশর, মো. ইলিয়াছ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, সাইমুন সেলিম, ইকবাল বিন আবদুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালি ও সমাবেশে লোহাগাড়া সদর, আমিরাবাদ, আধুনগর, চুনতি, পদুয়া, কলাউজান, চরম্বা, বড়হাতিয়া ও পুটিবিলা ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]