বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস: বাণিজ্যিক কৃষি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আহ্বান
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:০৪ পিএম  (ভিজিট : ১২)
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিকীকরণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা এবং সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সহকারী কৃষি কর্মকর্তা হাসান আলী, কৃষক নির্মল গমেজ এবং কৃষাণী নিলুফা ইয়াসমিন।

বক্তারা বলেন, উচ্চ ফলনশীল ধান, ডাল, তেলবীজ, ফল ও শাকসবজির আবাদ সম্প্রসারণের পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। খোরপোশ কৃষি থেকে বেরিয়ে বাণিজ্যিক কৃষিতে সম্পৃক্ত হলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে কৃষিপণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ এবং কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]