সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কমনওয়েলথে সবচেয়ে বেশি বয়সে সোনা জিতে অস্ট্রেলিয়ান ক্রীড়াবিদের ইতিহাস
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:০৬ পিএম  (ভিজিট : ৯)
কমনওয়েলথ গেমসে নারীদের প্যারা বোলস পেয়ার্স (বিসিক্স-বিএইট) ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার লুইস হসকিন্স। কমনওয়েলথ ইতিহাসে ৭৬ বছর বয়সে স্বর্ণপদক জিতে নেন এই ক্রীড়াবিদ।
 
১৯৫০ সালের অকল্যান্ড গেমসের সময় জন্ম নেওয়া হসকিন্স এবারের গ্লাসগো গেমসের সবচেয়ে বেশি বয়স্ক প্রতিযোগী ছিলেন। সোনা জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি এখনো নিজেকে চিমটি কাটছি। ভাবিনি এই বয়সে সোনা জিতব।’ খবর গার্ডিয়ান

মাঠে নামুন, চেষ্টা করুন এবং কখনোই হাল ছাড়বেন না বলে যোগ করেন তিনি।

লুইস হসকিন্স তার খেলার সঙ্গী সেরেনা বনেসের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার হয়ে এই গৌরব অর্জন করেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের দ্বিতীয় সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচটি যখন টাইব্রেকারের দিকে যাচ্ছিল। ঠিক তখনই বনেস তার চমৎকার শেষ ডেলিভারির মাধ্যমে একবারে ৩ পয়েন্ট তুলে নেন। 

ফলে দ্বিতীয় সেটটি ৪-৪ ব্যবধানে টাই হয় এবং সামগ্রিকভাবে ৬-৩, ৪-৪ ফলে ম্যাচ জিতে সোনা নিশ্চিত করে অস্ট্রেলিয়া।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]