প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:৫৪ পিএম
(ভিজিট : ১৬)
স্কটল্যান্ডের গ্লাসগোতে জমজমাট আয়োজনে চলছে ২৩তম কমনওয়েলথ গেমস। ৭৪টি দেশের ক্রীড়াবিদদের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় পদক তালিকায় নিজেদের অধিপত্য বজায় রেখেছে অস্ট্রেলিয়া।
প্রতিযোগিতার মেডেল তালিকা অনুযায়ী, এখন পর্যন্ত ৫৫টি সোনা, ৩০টি রুপা এবং ৪৩টি ব্রোঞ্জসহ মোট ১২৮টি পদক জিতে তালিকার শীর্ষস্থান শক্তভাবে দখল করে রেখেছে অস্ট্রেলিয়ান অ্যাথলেটরা।
অন্যদিকে ১৭টি সোনা, ৩৪টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ (সর্বমোট ৮০টি পদক) নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। সমান ১৭টি সোনা জিতলেও ১৫টি রুপা ও ২১টি ব্রোঞ্জসহ মোট ৫৩টি পদক নিয়ে পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কানাডা।
আয়োজক দেশ স্কটল্যান্ড ১০টি সোনা, ৮টি রুপা ও ১৬টি ব্রোঞ্জসহ মোট ৩৪টি পদক নিয়ে তালিকার চার নম্বরে রয়েছে।
আফ্রিকার প্রতিনিধি নাইজেরিয়া ৯টি সোনা জিতে পঞ্চম এবং ৭টি সোনা নিয়ে নিউজিল্যান্ড ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
এদিকে দক্ষিণ এশিয়ার ভারত ৫টি সোনা, ১২টি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে আছে দশম স্থানে।