শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১২:২৫ পিএম  (ভিজিট : ৩৫)

বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে ভৌতিক ঘরানার সিনেমায় যে বড়সড় এক অপূর্ণতা ছিল, এবার নাকি তা ঘুচতে চলেছে। নেপথ্যে নির্মাতা রায়হান রাফীর নতুন এবং বড় আয়োজনের সিনেমা ‘আন্ধার’। সিনেমাটি নিয়ে বিনোদনপাড়ায় আগেই শোরগোল পড়েছিল, এবার তাতে যেন নতুন ঘি ঢাললেন নির্মাতা নিজেই! হুট করেই শুটিংয়ের মনিটর স্ক্রিনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নেটদুনিয়ায় বেশ তোলপাড় সৃষ্টি করেছেন তিনি।

এর আগে অবশ্য মজার ছলে এক পোস্টে রাফী লিখেছিলেন, ‘আপনারা অফিশিয়াল প্রমোশন করেন। আমি কাল থেকে অফিশিয়ালি আনঅফিসিয়াল ফার্স্ট লিক দেয়া শুরু করছি।’ সেই কথার পরপরই পর্দায় এলেন অভিনেত্রী নাজিফা তুষি। 

কসমিক থ্রিলার কিংবা ভৌতিক আবহের মধ্যেও মনিটর স্ক্রিনে তুষির এমন রূপ দেখে অনুরাগী ও ঢালিউড প্রেমীদের কৌতুহল এখন তুঙ্গে। ছবিটির ক্যাপশনে নির্মাতা রায়হান রাফী লিখেছেন, ‘আন্ধার ফার্স্ট লিক! শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা স্ক্রিনশট। কোনো অফিশিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয়। জাস্ট একটা মুহূর্ত।’

তুষির ভূয়সী প্রশংসা করে রাফী আরও যোগ করেন, ‘কিন্তু এই এক ফ্রেমই স্পষ্ট বলে দিচ্ছে নাজিফা তুষিকে আন্ধার-এ কতটা অসাধারণ লাগছে। নাজিফা তুষিকে আগে অনেক চরিত্রে দেখেছেন। আন্ধার-এ দেখবেন তার সবচেয়ে মোহময় উপস্থিতি।’ নির্মাতার ভাষ্যমতে, তুষির এই ‘মোহময়’ লুক যেন ভৌতিক রোমাঞ্চের মাঝে এক নতুন আকর্ষণ যুক্ত করেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভূত ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও শো ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে ছবিটির মূল গল্প বুনেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরবর্তীতে সেই গল্পের বুননে যুক্ত হয়েছেন আদনান আদিব খান।

এই সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনের মতো গুণী অভিনয়শিল্পীরা। তাছাড়া এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে দুই তরুণ মুখ—ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]