বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


আল্লু অর্জুনের ‘রাকা’ দুই পর্বে, বাজেট ১ হাজার কোটি রুপি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৪৭ পিএম  (ভিজিট : ১৮)
দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা’র মাধ্যমে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। এবার আরও বড় পরিসরে নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনযায়ী, ‘জওয়ান’ খ্যাত অ্যাটলি কুমারের ‘রাকা’ সিনেমা নিয়ে আসছেন  আল্লু অর্জুন। 

যদিও বেশ আগে থেকেই শোনা যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনের সেরা টেকনিশিয়ানদের নিয়ে সিনেমাটির কাজ চলছে।

এবার খবর এলো, দুই পর্বে নির্মিত হবে ‘রাকা’। আর দুটি পর্ব মিলিয়ে ছবিটির বাজেট ১ হাজার কোটি রুপিরও বেশি। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৮৭ কোটি রুপির মতো। নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে ভারত তথা উপমহাদেশের অন্যতম ব্যয়বহুল ছবি।
 
‘রাকা’র ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, ছবিতে দুটি ভিন্ন সময় ও প্রেক্ষাপট উঠে আসবে। একটি বৈদিক যুগের, অন্যটি বর্তমানের। দুটো প্রেক্ষাপটের মেলবন্ধনে অবিস্মরণীয় অভিজ্ঞতা পেতে যাচ্ছে দর্শক।

ছবির মূল চরিত্রে আল্লু অর্জুন থাকছেন। তার সঙ্গে আধুনিক সময়ের নায়িকা থাকছেন ম্রুনাল ঠাকুর। আর পৌরাণিক যুগের সময়ে আল্লুর সঙ্গী দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও রাশমিকা মানদানা। ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ খানেরও ক্যামিও থাকার কথা শোনা যাচ্ছে।

৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে ‘রাকা’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়। সেখানে একেবারে ব্যতিক্রম রুপে দেখা দেন অভিনেতা। ন্যাডা মাথায় মুখটা মানুষের মতো; তবে হাতে ঘন-লম্বা পশম ও নখের কারণে মনে হচ্ছে তা কোনো ভয়ানক পশুর দেহ!

‘রাকা’র মুক্তির তারিখ এখনো জানানো হয়নি। শোনা যাচ্ছে, ছবিটি আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]