রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


শিক্ষামন্ত্রীর পদত্যাগে থামছে না আন্দোলন, বাকি আরও ৩ দাবি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:৪৭ পিএম  (ভিজিট : ৯)
আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মুখ খুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান একটি দাবি পূরণ হয়েছে ঠিকই, তবে এখনো তিনটি বড় দাবি বাকি রয়েছে।

এর আগে, শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১০ দিনের ঘটনাবলীতে তিনি গভীরভাবে ব্যথিত এবং দেশের ঐক্যের স্বার্থেই পদত্যাগ করেছেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘ককরোচদের জয় হলো, গণতন্ত্রের জয় হলো।’

কঠোর আইন আনার ঘোষণা মোদীর
এদিকে প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন আনতে চলেছে সরকার। শুক্রবার রাতে এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে ইতিবাচক মতামতের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি জানান, পার্লামেন্টের চলমান অধিবেশনেই নতুন বিল আনা হবে।

এর আগে মন্ত্রিসভা পাবলিক পরীক্ষাসমূহ (অন্যায্য উপায় প্রতিরোধ) আইন, ২০২৪ সংশোধনের খসড়া অনুমোদন করে। এই বিলে প্রশ্নফাঁসকারীদের জন্য ১০ বছর পর্যন্ত জেল এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

সিজেপির বাকি তিন দাবি
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি তাদের দাবির একটি স্ট্যাটাস চার্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পূরণ হলেও বাকি তিনটি দাবি এখনো ঝুলে আছে।

সিজেপির তালিকা অনুযায়ী তাদের দাবিগুলোর বর্তমান অবস্থা হলো:
১. ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ - পূরণ হয়েছে।
২. আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারগুলোকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ - বাকি আছে।
৩. কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া - বাকি আছে।
৪. আরএএফ ও দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা - বাকি আছে।

দিল্লির যন্তর মন্তরসহ গোটা দেশের আন্দোলনকারীরা এখন বাকি দাবিগুলো পূরণের অপেক্ষায় রয়েছেন।

সূত্র: দ্য হিন্দু








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]