শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


আন্দোলনে অসুস্থ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:৪১ পিএম  (ভিজিট : ২০)
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আন্দোলন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি আন্দোলন থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে অভিজিৎ জানান, গত কয়েক দিন ধরে তিনি জ্বর ও তীব্র শরীরব্যথায় ভুগছেন। অসুস্থ থাকা সত্ত্বেও ব্যথানাশক ওষুধ সেবন করে আন্দোলনে অংশ নিয়ে আসছিলেন।

সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, ‘আজ যন্তর মন্তরে আমাকে না দেখলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুস্থ হওয়ার জন্য কয়েক ঘণ্টা বিশ্রাম প্রয়োজন।’ তবে সন্ধ্যার মধ্যেই আবার আন্দোলনস্থলে ফিরে আসার আশাবাদও ব্যক্ত করেন তিনি। গত ২০ জুলাইয়ে অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচির পর আন্দোলন আরও জোরালো হয়। ওই দিন বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

আলোচিত সমাজকর্মী সোনম ওয়াংচুক ও সিজেপির নেতৃত্বে চলমান এ আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নফাঁস বিতর্কে তার দায় রয়েছে।

কড়া নিরাপত্তা, পুলিশি তৎপরতা এবং সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হলেও যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রয়েছে। এ দাবির প্রতি ভারতের কয়েকটি বিরোধী রাজনৈতিক দলও সমর্থন জানিয়েছে।

 সূত্র: দ্য হিন্দু








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]