রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ভারতের শিক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:২৮ পিএম  (ভিজিট : ১৪)
দীর্ঘদিনের আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ নিশ্চিত করেছেন।

শনিবার (২৫ জুলাই) নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যকার তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই এই ঘোষণা দিলেন তিনি।

দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা। তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যকার আগের বৈঠকগুলো এই পদত্যাগের দাবির কারণেই অচলাবস্থার মুখে পড়েছিল। সিজেপি পরিষ্কার জানিয়েছিল, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করলে সরকারের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি পূরণ হলো। এর আগে শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট (NEET) প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া।

আগের বৈঠকগুলোতে শেষ দুটি দাবি নিয়ে সিজেপিকে আশ্বস্ত করেছিল। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে এতদিন নীরব ছিল সরকার।

সূত্র: এনডিটিভি 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]