বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:৩৩ পিএম  (ভিজিট : ৬৫)
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত সিরাজউদ্দিনের ২০ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কন্যা মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ঘোরাফেরা করছিলেন। অভিযোগ রয়েছে, একই গ্রামের মৃত তোরাব আলীর ছেলে লোকমান (৭০) তাকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
সন্ধ্যার দিকে মেয়েকে বাড়িতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে লোকমানের বাড়ির পাশের রাস্তায় মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পান। অভিযোগ অনুযায়ী, এ সময় তরুণীর শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঁচড়ের দাগ দেখতে পেয়ে তিনি অভিযুক্তের দিকে তাকালে লোকমান তার পায়ে ধরে ক্ষমা চান। পরে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় বুধবার (২২ জুলাই) দুপুরে প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে অভিযুক্ত লোকমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা (নং-২৯) দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।”









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]