মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম  (ভিজিট : ১৮)
বোর্ডকে না জানিয়ে বিদেশ ভ্রমণের অভিযোগে শৃঙ্খলা ভঙ্গের মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া সত্ত্বেও অনুমতি ছাড়া চীন সফরের কারণে তৈরি হয়েছে বিতর্ক। এই ঘটনায় তাকে তলব করে ব্যাখ্যা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি।

মূলত জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর বিসিবিকে না জানিয়ে লিটনের চীন ভ্রমণের বিষয়টি ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কুঁচকির ইনজুরির পুনর্বাসনের জন্য আগামী ২০ জুলাই লিটনের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। যে চোটের কারণে তিনি জিম্বাবুয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও অংশগ্রহণ করতে পারছেন না।

বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, শুনানিতে লিটন তার বক্তব্য উপস্থাপন করেছেন। বিষয়টি নিয়ে এখন মেডিকেল কমিটির সঙ্গে আলোচনা করে সত্যতা যাচাই করবে বোর্ড। তবে প্রাথমিকভাবে লিটনের বক্তব্যে অসংগতি খুঁজে না পাওয়ায় কিছুটা নমনীয় বোর্ড।

আলমগীরের ভাষ্যমতে, লিটনের দীর্ঘ ক্যারিয়ারে বড় কোনো শৃঙ্খলা ভঙ্গের রেকর্ড নেই। সম্ভবত লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে না পারার হতাশা থেকেই এমনটা ঘটেছে, তবে এটিকে স্রেফ যোগাযোগের ঘাটতি হিসেবে দেখলেও চুক্তির শর্ত অনুযায়ী এটি একটি বিচ্যুতি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]