শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


‘বিশ্বকাপটাই আমার মূল লক্ষ্য, গোল্ডেন বুট নয়’
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম  (ভিজিট : ১৬)
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বড় করে দেখছেন। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার প্রধান লক্ষ্য গোল্ডেন বুট জেতা নয়, বরং ইংল্যান্ডকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।

সংবাদ সম্মেলনে কেইন বলেন, ‘আমার প্রধান লক্ষ্য বিশ্বকাপ জেতা। গোল্ডেন বুট দারুণ একটি অর্জন, কিন্তু সেটি কখনোই বিশ্বকাপ জেতার চেয়ে বড় নয়। যদি দুটির মধ্যে একটি বেছে নিতে হয়, আমি অবশ্যই বিশ্বকাপই বেছে নেব।’

২০১৮ বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কেইন। এবারও তিনি গোলদাতাদের তালিকায় উপরের দিকেই আছেন। তবে ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে তিনি ভাবতে চান না।

নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডের সঙ্গে তুলনা নিয়েও প্রশ্ন করা হলে কেইন বলেন, ‘আমাদের দুজনের খেলার ধরন আলাদা। হালান্ড শারীরিকভাবে অসাধারণ শক্তিশালী এবং দুর্দান্ত গোলস্কোরার। আমি খেলায় আরও বেশি জড়িত থাকতে পছন্দ করি। তাই সরাসরি তুলনা করা ঠিক হবে না।’

তিনি আরও যোগ করেন, ‘শুধু হালান্ডকে থামালেই হবে না। নরওয়ের দলে ওডেগার্ড, সোরলোথসহ আরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। পুরো দলকেই গুরুত্ব দিতে হবে।’

এদিকে এই ম্যাচে খেলতে নামলেই ওয়েন রুনির ১২০ ম্যাচের রেকর্ড ছুঁয়ে ফেলবেন কেইন। এই মাইলফলককে তিনি ‘গর্বের’ বলে উল্লেখ করলেও জানিয়েছেন, এখন তার সব মনোযোগ কোয়ার্টার ফাইনালে।

ইংল্যান্ড কোচ থমাস টুখেলও অধিনায়কের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘হ্যারি একজন অসাধারণ নেতা। সে নিঃস্বার্থ, দলের জন্য সবকিছু উজাড় করে দেয়। এমন একজন খেলোয়াড়কে কোচিং করানো সত্যিই সৌভাগ্যের।’

বর্তমান গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে এগিয়ে থাকলেও কেনের কাছে ব্যক্তিগত পুরস্কারের চেয়ে বিশ্বকাপ ট্রফিই এখন সবচেয়ে বড় স্বপ্ন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]