বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা বললেন, ‘মেসি দেখিয়ে দিলেন’
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:০১ পিএম  (ভিজিট : ৬)
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রিয় দলের দারুণ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রশংসায় ভাসেন তিনি।

আজ বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়।

সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

পোস্টটি প্রকাশের পরপরই তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে অসংখ্য সমর্থক পূর্ণিমার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আর্জেন্টিনা দলের প্রতি শুভকামনা জানান। অনেকেই মেসির নেতৃত্ব, দলের লড়াকু মানসিকতা এবং নাটকীয় প্রত্যাবর্তনের প্রশংসা করেন।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই জয়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চলছে উচ্ছ্বাস। আর সেই আনন্দে শামিল হয়ে পূর্ণিমার এই বার্তাও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]