বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


রামচন্দ্রের ছবিতে অবমাননা: প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিলো চট্টগ্রামের সনাতনীরা
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম  (ভিজিট : ৩৩)
ভগবান শ্রীরামচন্দ্রের ছবিতে অবমাননাকর ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে সনাতনী নাগরিক সমাজ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ ও ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগে জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়, ধর্মীয় প্রতীকে এমন অবমাননা দেশের কোটি সনাতন ধর্মাবলম্বীর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক শান্তির জন্য মারাত্মক হুমকি।

স্মারকলিপিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়।

স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি মিলন শর্মা, সাংগঠনিক সম্পাদক পিংকু ভট্টাচার্য, সাংবাদিক রুপন দত্ত, পলাশ সেন, শ্রীনন্দ দাশ, ত্রিপন ভৌমিক, পল্লব কান্তি চৌধুরী, বেবী চৌধুরী সহ আরও অনেকে।

নেতৃবৃন্দ বলেন, "একটি সভ্য ও অসাম্প্রদায়িক রাষ্ট্রে সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন অপরিহার্য। প্রশাসনকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।"

তারা সংবিধান অনুযায়ী সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা, সমঅধিকার এবং স্বাধীনভাবে ধর্মপালনের অধিকার নিশ্চিত করারও দাবি জানান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]