বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে মরক্কোর তারকা ফুটবলারকে
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:১৭ পিএম  (ভিজিট : ৭৮)

২৪ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বলে রায় দিয়েছেন ফরাসি আদালত। আজ শুক্রবার (১৯ জুন) ফরাসি আপিল বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়,  ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হাকিমিকে বিচারের মুখোমুখি করার আদেশ দেন নিম্ন আদালত।  এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে হাকিমির আইনি দল। আপিল খারিজ করে বিচার শুরুর আদেশ বহাল রাখল আপিল বিভাগ।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হওয়া ২৪ বছর বয়সী তরুণী অভিযোগ করেন যে, হাকিমি তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে তার সম্মতি ছাড়াই শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেছেন।

প্যারিস সেন্ট-জার্মেইয়  এবং মরক্কো জাতীয় দলের অধিনায়ক বর্তমানে বিশ্বকাপে মরক্কোর হয়ে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আজ স্থানীয় সময় সন্ধ্যায় স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তার দল। তার আগে পেল হাকিমি পেলেন একটি খারাপ সংবাদ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]