প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৫০ পিএম
(ভিজিট : ১২)

স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত Lavapiés এলাকার Anarkoli Restaurant-এ গ্রেটার সিলেটবাসীর উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক এবং পরিচালনা করেন হাফিজ আবু তাহের মিসবাহ।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, সানক্রিস্টবাল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম, কমিউনিটি ব্যক্তিত্ব শাহ জামাল, আব্দুর রশিদ, সাইফুল মুন্সি ইকবালসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম মাসুক। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আব্বাস উদ্দিনকে। সাধারণ সম্পাদক হয়েছেন কাউছার হোসেন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী এবং সাংগঠনিক সম্পাদক সহিদ ওয়াছির।
নেতৃবৃন্দ জানান, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন আহমেদ আসাদুর রহমান সাদ, বেলাল আহমেদ, খায়রুজ্জামান জামান, বজলুর রহমান, আব্দুল করিম, ওসমান আহমেদ, ময়নুল ইসলাম, আব্দুর রহমান, জমির আলী, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস, রায়হান আহমেদসহ বিপুলসংখ্যক প্রবাসী সিলেটবাসী।
জরুরি সভা হলেও অনুষ্ঠানের একপর্যায়ে সভাস্থল ও আশপাশের এলাকায় সিলেটবাসীর ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেকের মতে, প্রবাসের মাটিতে এটি যেন একখণ্ড বাংলাদেশের মিলনমেলায় পরিণত হয়েছিল।
এ সময় নবনিযুক্ত সভাপতি আব্দুল কাইয়ুম মাসুক সংগঠনের আগামী পথচলায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। পরে নৈশভোজের মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়।