সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:

দুই মাসের ইউরোপ সফরে জেমস
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ১৩)
বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী ‘নগরবাউল’খ্যাত জেমস আবারও আন্তর্জাতিক মঞ্চে গান শোনাতে প্রস্তুত। দীর্ঘ প্রায় দুই মাসের ইউরোপ সফরে যাচ্ছেন এই রকস্টার, যেখানে মহাদেশটির ছয়টি শহরে অনুষ্ঠিত হবে তার কনসার্ট।

ইউরোপ সফরের ঘোষণা আগেই দেওয়া হলেও এত দিন বিস্তারিত সূচি প্রকাশ করা হয়নি। এবার নিজের ফেসবুক পেজে ট্যুরের পূর্ণাঙ্গ শিডিউল প্রকাশ করেছেন জেমস, যা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডন থেকে শুরু হবে এই সফর। এরপর ২৬ জুলাই পর্তুগালে, ৯ আগস্ট সাইপ্রাসে, ১৬ আগস্ট ইতালির রোমে, ২২ আগস্ট ভেনিসে এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করবেন তিনি।

বিদেশে বসবাসরত বাংলা গানের শ্রোতাদের জন্য এই আয়োজন বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছে আয়োজকরা। এর আগে যুক্তরাষ্ট্র সফরেও জেমস ও তার ব্যান্ড সফলভাবে একাধিক কনসার্ট সম্পন্ন করেছিল।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা।

আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু কনসার্ট উপভোগ করার জন্য।’
দীর্ঘ সংগীতজীবনে দেশ-বিদেশের অসংখ্য মঞ্চ মাতিয়েছেন জেমস। তার জনপ্রিয় গান ও অনন্য পরিবেশনা আজও ভক্তদের কাছে সমানভাবে সমাদৃত।

তাই এবারের ইউরোপ সফর নিয়েও প্রবাসী বাঙালি সংগীতপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি প্রত্যাশা।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]