শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ১৫)
মুক্তি পেয়েছে হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের নতুন সারভাইভাল থ্রিলার সিনেমা ‘হার্ট অফ দ্য বিস্ট’-এর ট্রেলার। আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি।

প্যারামাউন্ট পিকচার্স বৃহস্পতিবার (১১ জুন) তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির ট্রেলারটি প্রকাশ করে।
সিনেমায় ব্র্যাড পিট ‘জেমস বেলমন্ট’ নামের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন প্রাক্তন সৈনিকের চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে দেখা যায়, আলাস্কার গভীর অরণ্যে এক বিমান দুর্ঘটনায় পড়ার পর জেমসের সভ্য জগতে ফিরে আসার কঠিন লড়াই শুরু হয়। এই চরম প্রতিকূলতার মাঝে তার একমাত্র সঙ্গী হয় ‘ওডিন’ নামের একটি অবসরপ্রাপ্ত সার্ভিস কুকুর।

ওডিন কেবল তাকে বন্য পরিবেশের নানা বিপদ থেকেই রক্ষা করে না, বরং বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হওয়ার পর তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। ট্রেলারে পিটের একটি সংলাপ দর্শকদের বেশ নজর কেড়েছে, যেখানে তিনি বলেন—‘লড়াইয়ে কুকুরের আকার বড় কথা নয়, বরং কুকুরের ভেতরের লড়াই করার মানসিকতাটাই আসল।’
সিনেমাটি পরিচালনা করেছেন বিখ্যাত নির্মাতা ডেভিড আয়ার। এর আগে ২০১৪ সালে ব্যবসা সফল ‘ফিউরি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন ব্র্যাড পিট ও ডেভিড আয়ার।

দীর্ঘ এক দশক পর এই প্রজেক্টের মাধ্যমে আবারও পর্দায় ফিরছে এই সফল জুটি। 

সূত্র : এনডিটিভি

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]