বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

ম্যাচিউরিটি নিয়ে নতুন বার্তা দিলেন কেয়া পায়েল
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:১৩ এএম   (ভিজিট : ১০)
বয়স বাড়লেই কি মানুষ পরিপক্ব বা ম্যাচিউর হয়? নাকি জীবনের অভিজ্ঞতা আর কাজের পরিধি মানুষকে প্রকৃত অর্থে পরিপক্ব করে তোলে? ম্যাচিউরিটি বা পরিপক্বতা নিয়ে প্রচলিত এমন অনেক ধারণার ভিড়ে নিজের এক ভিন্ন ও বাস্তবসম্মত ভাবনা শেয়ার করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি ম্যাচিউরিটি নিয়ে কথা বলেন এই তারকা। সেখানে তিনি জানান, পরিপক্বতার জন্য নির্দিষ্ট কোনো বয়সের অপেক্ষায় বসে থাকার কোনো মানে হয় না।

কেয়া পায়েল বলেন, ‘আমরা অনেকেই হয়তো চিন্তা করি আমাদের বয়স ৩০ এর পরে আরও ম্যাচিউর হবো। তারপরে গিয়ে কাজ করবো। কিন্তু ম্যাচিউরিটিটা হয় তখনই কাজ করতে করতে। ম্যাচিউরিটিটা এমন না যে বয়সের সাথে সাথে হয়, তবে বয়সের সাথেও এক ধরণের ম্যাচিউরিটি হয়।’

কেবল বয়সের গণ্ডিতে ম্যাচিউরিটিকে আটকে না রেখে একে আরও বিশদভাবে দেখার আহ্বান জানান এই অভিনেত্রী। তার মতে, মানুষ কার সাথে মিশছে বা কেমন পরিবেশে সময় কাটাচ্ছে- তার ওপর মানুষের মানসিক বিকাশ অনেকাংশে নির্ভর করে। এ অভিনেত্রীর ভাষ্যে, ‘কিন্তু ম্যাচ্যুরিটি হয় আসলে আমাদের পুরো জায়গাটা জুড়ে; আমরা কোথায় মিশছি, কী করছি সবকিছুর উপরে। আমরা যত বেশি মিশব, যত বেশি কাজ করব, তত বেশি ম্যাচ্যুরিটি আসবে।’

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]