শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

বাইকের সিটের নিচে লুকানো ২৩ লাখ টাকার ইয়াবা, ধরা কক্সবাজারের যুবক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ১৬)
কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার বড় চালান আনতে গিয়ে র‌্যাবের চেকপোস্টে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্টে তার মোটরসাইকেলের সিটের নিচ থেকে উদ্ধার হয় ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫৭ হাজার টাকা।

র‌্যাব-৭ জানায়, আগে থেকেই গোপন সংবাদ ছিল — কক্সবাজার থেকে মোটরসাইকেলে চেপে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামমুখী হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে বুধবার (১০ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাব-৭।

কিছুক্ষণের মধ্যেই একটি সন্দেহভাজন মোটরসাইকেল চেকপোস্টের দিকে এগিয়ে আসে। র‌্যাব সদস্যরা বাইকটি থামিয়ে তল্লাশি শুরু করলে সিটের নিচের গোপন জায়গায় মিলে যায় হাজার হাজার ইয়াবা ট্যাবলেট। ঘটনাস্থলেই গ্রেপ্তার হন বাইকচালক।

গ্রেপ্তার যুবকের নাম ইমন ধর (২৮)। তিনি কক্সবাজার জেলার রামু থানার শ্রীকুল এলাকার বাসিন্দা বাদল চন্দ্র ধরের ছেলে। ধারণা করা হচ্ছে, তিনি কক্সবাজার-চট্টগ্রাম মাদক সরবরাহ চক্রের বাহক হিসেবে কাজ করছিলেন।

গ্রেপ্তার ইমন ধর এবং জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেল চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদক পাচার রোধে র‌্যাব-৭-এর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]