শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে চোরাই তেল-স্ক্র্যাপসহ দুই চোরাকারবারি আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ১১)
বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে একই রাতে দুটি আলাদা অভিযান চালিয়ে চোরাকারবারিদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযান দুটিতে লুব অয়েল, ডিজেল, স্ক্র্যাপ, ব্যাটারি ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত দুটি বোটও।

বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। সন্দেহভাজন একটি গামবোটে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 
বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ১,১৩৪ লিটার লুব অয়েল যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬৭ হাজার টাকা, ৪টি ব্যাটারি, ৩টি দেশীয় ছুরি ও নগদ২,২২৫ টাকা।

এ সময় ঘটনাস্থল থেকে দুই চোরাকারবারিকে আটক করা হয় এবং বোটটি জব্দ করা হয়।

এদিকে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ১১ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এবার তল্লাশিতে মেলে জাহাজ থেকে চুরি করা ৭০০ লিটার ডিজেল যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা, ২ টন স্ক্র্যাপ এবং চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোট।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সুমন আল মুকিত জানান, জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ়ভাবে জানান।

বন্দর সংশ্লিষ্ট সূত্র বলছে, বাণিজ্যিক জাহাজ থেকে তেল ও যন্ত্রাংশ চুরির এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। কোস্ট গার্ডের এই সাফল্য সংঘবদ্ধ চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]