প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:০৮ পিএম (ভিজিট : ১৬)
বৃহস্পতিবার (১১জুন) দুপুরের দিকে শহরের শেরপুর সরকারি কলেজ মাঠে মিলন মেলা শেষে শেরপুরের ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে আনন্দ র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ব্রাজিল ফুটবল দলের ভক্তরা ভুভু বাঁশি বাজানো সহ নানা রঙের ফেস্টুন, ব্যানার এবং জাতীয় ও ব্রাজিলের পতাকা নিয়ে উল্লাস প্রকাশ করেন।
র্যালিতে সম্প্রতি শেরপুর এর এক আর্জেন্টিনার সমর্থক দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থক হিসেবে যোগ দেওয়া সেই ভাইরাল হওয়া শিবুও অংশ নেয়।
এ বিষয়ে ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজকদের অন্যতম জাকির হোসেন বলেন, শেরপুরে আমরা বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল দলের অন্যতম সমর্থক। আমরা আশা করছি এবারও ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। কারণ ব্রাজিল হচ্ছে তারকা খেলোয়াড় সমৃদ্ধ দল এবং নান্দনিক খেলার একটি দল। সেজন্য আমরা ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে এই মিলনমেলা এবং র্যালির আয়োজন করেছি। আগামী দিনে শহরের বিভিন্ন মোড়ে প্রজেক্টর এর মাধ্যমে খেলা প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান আয়োজকরা।