বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ২৪)
শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার দক্ষিণ ফিলিপাইনে উদ্ধারকারীরা একটি ধসে পড়া সুপারমার্কেটের ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছেন।

সোমবার মিন্দানাও উপকূলের কাছে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে ভবন ধসে পড়েছে, ভূমিধস হয়েছে এবং দক্ষিণাঞ্চলীয় দ্বীপটির একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়।

স্থানীয় উদ্ধারকারী মিশেল চুয়া বুধবার এএফপিকে জানান, উদ্ধার অভিযানের শুরুতে প্রাণ শনাক্তকারী যন্ত্র একটি ‌‌‘দুর্বল স্পন্দন’ শনাক্ত করেছিল। কিন্তু যখন মরদেহের কাছে পৌঁছায়... তখন প্রাণের কোনো চিহ্ন ছিল না।

চুয়া আরও জানান, মৃতদেহটি দুটি বিমের মাঝে চাপা পড়া অবস্থায় পাওয়া গেছে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১৭ জন নিখোঁজ রয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিহতদের অধিকাংশই দাভাও অক্সিডেন্টাল প্রদেশের বাসিন্দা ছিলেন এবং তাদের বেশিরভাগই ভূমিধস বা ভবনধসে নিহত হয়েছেন।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]