বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

শেরপুরে শান্তি শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ১৪)
শেরপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে 'শান্তি ও শৃঙ্খলার উন্নয়নে সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা' শীর্ষক একটি সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন বুধবার বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অনলাইনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোনুরুজ্জামান চৌধুরী, জেলা পুলিশ সুপার একেএম জহুরুল ইসলাম, উপ-প্রোগ্রাম সমন্বয়কারী শফিকুল ইসলাম খান, সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন ডায়নামিক আইটির পরিচালক আবদুস ছাত্তার রনি, সংগঠক বাবুল মিয়া, নারী নেত্রী শাপলা খাতুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসান।

সভায় বক্তারা বলেন, দেশ ও সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, বা জনতা তৈরি করা উচিত নয়, যেখানেই নিরপরাধ বা সাধারণ মানুষের ওপর অন্যায়-নির্যাতন ঘটবে, সেখানে তরুণদের আইনের আশ্রয় নিতে সহায়তা করতে হবে। অন্যায়কারীদের আইনের হাতে তুলে দিতে হবে। এর পাশাপাশি মাদক ও জুয়া বন্ধে সমাজকে সোচ্চার হতে হবে।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]