বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

চমেক হাসপাতালে ইতিহাসে প্রথমবার অ্যাম্বুলেন্স ফিটনেস পরীক্ষা, স্টিকার ছাড়া আর ঢোকা যাবে না !
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ১০)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ইতি টানতে মাঠে নামলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার সকালে হাসপাতাল মাঠে আয়োজিত অ্যাম্বুলেন্স ফিটনেস পরীক্ষা কার্যক্রমে তিনি নিজে উপস্থিত থেকে সব কিছু পর্যবেক্ষণ করেন।

মেয়র জানান, এটাই প্রথমবার চমেকে অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক ফিটনেস পরীক্ষা হচ্ছে। পরীক্ষায় উত্তীর্ণ অ্যাম্বুলেন্সগুলোকে বিশেষ স্টিকার দেওয়া হচ্ছে ,স্টিকার ছাড়া কোনো অ্যাম্বুলেন্স এখন থেকে হাসপাতাল এলাকায় ঢুকতে বা থাকতে পারবে না।

ভাড়া নিয়েও বড় সিদ্ধান্ত এসেছে এদিন। মালিকপক্ষ ৫০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানালেও আলোচনার মাধ্যমে তা ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। মেয়র বলেন, রোগী পৌঁছে দেওয়ার পর অ্যাম্বুলেন্সকে খালি হাতে ফিরতে হয়, এই বাস্তবতা মাথায় রেখেই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে সুস্পষ্ট বার্তা দিয়ে মেয়র বলেন, মারকাযুল ইসলাম বা আঞ্জুমান মফিদুল ইসলামের মতো সংগঠন বিনামূল্যে বা কম খরচে সেবা দিলে তাদের কাজে কেউ বাধা দিতে পারবে না। গরিব রোগীদের ক্ষেত্রে বিশেষ ছাড় বা বিনামূল্যে সেবার আহ্বানও জানান তিনি।

ভাড়ার তালিকায় কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধন করা হবে বলেও আশ্বাস দেন মেয়র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আহমেদ, বিআরটিএ প্রতিনিধি এবং অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতারা।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]