বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


চবিতে দুই নতুন উপ-উপাচার্য: একাডেমিক ও প্রশাসন বিভাগে নতুন নেতৃত্ব
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ১০)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উপ-উপাচার্যের দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন দুজন অভিজ্ঞ অধ্যাপক। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে দায়িত্ব পাচ্ছেন বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আল-আমীন। শিক্ষাঙ্গনের রাজনীতিতেও তাঁর পরিচিতি রয়েছে ,২০১৮ সাল থেকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতির আসনে আছেন।

উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। বর্তমানে তিনি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে কর্মরত আছেন। সেই অভিজ্ঞতা নিয়েই এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো পরিচালনার ভার নিচ্ছেন তিনি।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা অনুযায়ী এই নিয়োগ কার্যকর হয়েছে। যোগদানের দিন থেকে শুরু করে চার বছর অথবা অবসরের তারিখ যেটি আগে আসবে, সেটিই হবে তাঁদের কার্যকাল।

দায়িত্ব পালনকালে দুজনই নিজ নিজ মূল পদে বহাল থাকবেন এবং বর্তমান পদ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি মেনে দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্যের নির্দেশনাও তাঁদের অনুসরণ করতে হবে। এছাড়া সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অবস্থান করতে হবে তাঁদের। প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিলের ক্ষমতা রাখেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]