| শিরোনাম: |
কিশোরগঞ্জের কটিয়াদি তিন বৃদ্ধ বাবার মৃত্যুর পর তার মরদেহ বাড়িতে রেখে ঢোল বাধ্য বাঁশি বাজিয়ে নাচ করায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার৭ই জুন কটিয়াদীপৌর সভার কাহেতেরটেকী মহল্লার বাসিন্দা শামসুদ্দিন বার্ধক্য জনিত কারণে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরবর্তী সময়ে তার আত্মীয়-স্বজনরা যখন মৃত ব্যক্তির দাফন কাফনের প্রস্তুতি নিচ্ছিল তখনই এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। মরদহ গোসল করানোর আগেই নিহতের ছেলে খাইরুল ইসলাম বাড়িতে ঢোল- বাদ্য ও বাঁশি নিয়ে নাচ ও গান গাইতে গাইতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। এ ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এবং ঘটনাটি প্রকাশ্যে আসলে স্থানীয় এলাকা ও উপজেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।