শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


আন্তর্জাতিক যুব সংস্থার নীতিমালা সম্মেলনে বক্তব্য রাখেন শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৪৮ পিএম  (ভিজিট : ৭১)

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান University of California, Los Angeles (ইউসিএলএ)-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব সংস্থার নীতিমালা আলোচনা সম্মেলনে বক্তব্য রেখেছেন মইনীয়া যুব ফোরামের সভাপতি ও নবী বংশের ৩২তম আওলাদ শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন। গতকাল শনিবার সকাল ১১টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্কৃতির তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়, বৈশ্বিক চ্যালেঞ্জ, নেতৃত্বের বিকাশ এবং মানবিক মূল্যবোধ নিয়ে মতবিনিময় করেন।

বক্তব্যে শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন বলেন, মানবতা, শান্তি ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় তরুণ সমাজকে এগিয়ে নিতে আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা ও চিন্তাভাবনা বিনিময়ের সুযোগ পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠান সফলভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট আয়োজক, প্রতিনিধি ও অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জানান তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]