রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


চন্দ্রঘোনা ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনে সভাপতি মালেক, সম্পাদক শোয়াইব
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:১৬ পিএম  (ভিজিট : ১৩৭)
চট্টগ্রাম রাংগুনীয়া চন্দ্রঘোনা ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। 

চন্দ্রঘোনা লিচুবাগান সান রাইজিং উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা নিশ্চিত সহ সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ও সরাসরি লাইফে সম্প্রচার করা হয়েছে। এই ছাড়াও ভোট কেন্দ্রে কোনো ধরনের মোবাইল ফোন নিয়ে প্রেবশ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 

এতে ১ হাজার ১০৫ ভোটের মধ্যে ১হাজার ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে আব্দুল মালেক তালুকদার দাওয়াত কলম প্রতীকে ৫৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে শোয়েইব কাদের ৫৮১ ভোটে নির্বাচিত। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া সম্পাদক পদে আরজান হোসেন আরজু নির্বাচিত হন।

ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মালেক তালুকদার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেলাল উদ্দিন পেয়েছেন ৪২৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে শোয়েইব কাদের ৫৮১ ভোটে নির্বাচিত। তার নিকটতম ৪ প্রতিদ্বন্দ্বি মধ্যে নাছের পেয়েছে ১৮৫ ভোট।, আব্দুস সালাম মেম্বার পেয়েছেন ১৭৫ ভোট, নিজাম উদ্দিন ৭৬ ভোট। সহ-সভাপতি পদে সেকান্দার ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ৬ প্রতিদ্বন্দ্বীর মধ্যে রবিউল আলম ১৯৭ ভোট, এমরান ১৬১ ভোট, নাজিম উদ্দিন ১২৩ ভোট, হারুন উর রশিদ বাদশা ১৬৯ ভোট, মোহাম্মদ সেলিম তালুকদার ১০৩ ভোট।

যুগ্ম সাধারন সম্পাদক পদে ৬১৭ ভোট পেয়ে সাজ্জাদ হোসেন ও ৫১৬ ভোট পেয়ে জসিম সিকদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পদ পদে ৪২৯ ভোট পেয়ে আলমগীর হামিদ নির্বাচিত হয়েছেন। ৩১৪ ভোট পেয়ে দপ্তর ও প্রচার সম্পাদক পদে টিপু সুলতান চৌধুরী নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন- আব্দুর সবুর (৫০১), আরিফুল ইসলাম (৩০২) ও মোহাম্মদ মোজাম্মেল (২৯৩) ভোট। 

প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম তালুকদার তিনি জানান, নির্বাচনে ৯ পদে ৩৬ প্রতিদ্বন্দ্বিকে মোট ১১০৫ ভোটারের মধ্যে ১০২৩ জন ভোটাধিকার প্রয়োগ করে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতার জন্য তিনি ব্যবসায়ী ও ভোটার ও রাংগুনীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’, রাংগুনীয়া মডেল থানার ওসি, রাংগুনীয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]