রবিবার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


রাঙ্গুনিয়ায় হত্যা, ধর্ষণ ও মাদক মামলার ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২৫ পিএম  (ভিজিট : ২০১)
রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ৪ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিভিন্ন স্থানে অচালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে শাহাজাহান (২৬) হত্যা মামলার, নুর নবী (৪৬) নারী ও শিশু নির্যাতন মামলার এবং নুরুউদ্দীন ও সামসু মিয়া পৃথক মাদক মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিন বলেন, “পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। হত্যা, ধর্ষণ ও মাদকসহ গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]