রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২০ পিএম  (ভিজিট : ২৭৫)
ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ত্রিশালে নজরুল জয়ন্তী উপলক্ষে নেওয়া এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার সকাল থেকে অভিযান শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেনের নেতৃত্বে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ নাসির গ্লাস থেকে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় উভয় পাশে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় চার শতাধিক দোকানঘর উচ্ছেদ করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরা  সার্বিক সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, এটি আমাদের হঠাৎ করে উচ্ছেদ অভিযান তা নয় নিয়মিত অভিযান,তাছাড়া ত্রিশালে নজরুল জয়ন্তী জাতীয় ভাবে পালিত হবে বিধায় সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে তার জন্য এই অবৈধ দখল উচ্ছেদ অভিযান।

মহাসড়ককে সম্পূর্ণ দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে ভালুকা অংশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি মহাসড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]