মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:১০ পিএম  (ভিজিট : ১৩২)
জাতির ইতিহাসের অন্যতম শোকাবহ দিন ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি ছিল বাঙালি জাতির ওপর পরিচালিত ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা, যা স্বাধীনতার সংগ্রামকে আরও বেগবান করেছিল।

বুধবার (২৫ মার্চ)সকালে  মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডক্টর রুহুল আমিন খান এবং সঞ্চালনা করেন আরবি প্রভাষক মাওলানা তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাফেজ ইউনুসুর রহমান। তিনি বলেন, “২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির অস্তিত্বের ওপর এক নির্মম আঘাত ছিল। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন উপাধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন খান সকল শিক্ষক কর্মচারী অভিভাবক  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, স্বাধীনতার ইতিহাস, গণহত্যার নির্মমতা এবং মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]