বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বাঞ্ছারামপুরে স্পেন প্রবাসী শাকিবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:৩২ পিএম  (ভিজিট : ২০৯)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের ইমামনগরে স্পেন প্রবাসী সাকিব আহমেদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিকেলে দরিকান্দি ইউনিয়নের ইমামনগর গ্রামের  সুবেদ আলী বেপারী বাড়ি সি.এফ.সি মাজার মাঠে এ আয়োজন করা হয়। 

ইফতার মাহফিলে দরিকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার শেষে স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানা যায়, সাকিব আহমেদ স্পেনে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ সমিতি, স্পেন’-এর সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।
 প্রবাসে অবস্থান করেও তিনি নিজ এলাকায় নানা সামাজিক ও মানবিক কার্যক্রমে অবদান রেখে চলেছেন।
তিনি মসজিদ নির্মাণ ও উন্নয়ন, অসহায়-দরিদ্রদের আর্থিক সহায়তা, নতুন প্রবাসীদের থাকার ব্যবস্থা, প্রবাসে বিপদগ্রস্ত বাংলাদেশিদের সহায়তা এবং আইনি জটিলতায় পড়লে সহযোগিতা প্রদানের মতো বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
তিনি ভবিষ্যতে দরিকান্দি ইউনিয়নবাসীর খেদমত সহ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চায়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আমির হোসেন মেম্বার। এছাড়া উপস্থিত ছিলেন রবিন ব্যাপারী, মো. একরাম হোসেন, আব্দুস রাকিব, স্পেন প্রবাসী সোহাগ, রাজন, উজ্জ্বল, রতন, হাবিব ও এনামুল হক বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]