প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:১০ পিএম (ভিজিট : )
গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
এসময় আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম এবং কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক রবিউল হোসেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।