শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে নাতনিকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেফতার
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:২২ পিএম  (ভিজিট : ২৪৬)
পটুয়াখালী বাউফলে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে লালু শাহ(৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার (৬ মার্চ) রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লালু শাহ বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বাজনদের দাবি, ভুক্তভোগী শিশুটি সম্পর্কে তিনি তার নাতনি হন । পড়াশোনার সুবিধার্থে শিশুটি তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করতো।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১ মার্চ) বিকাল ৫টার দিকে ধানদী গ্রামে শিশুটি খেলতে বের হলে লালু শাহ কৌশলে তাকে একটি নির্জন ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে বিষয়টি প্রকাশ পায় ।পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে অভিযুক্তকে ঢাকা থেকে বাউফল থানায় নিয়ে আসা হচ্ছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]