সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


বাচসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : )
অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ইফতার মাহফিল। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয়। সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে এসেছিলেন চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত জগতের অনেক তারকা।

আয়োজন নিয়ে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘প্রতি বছরের মতো এবারও বাচসাসের সদস্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার চেষ্টা করেছি। বাচসাসকে এগিয়ে নেওয়ার আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

আয়োজনে সহযোগিতা করে পাশে ছিল দোয়েল ওটিটি, ধ্রুব মিউজিক স্টেশন, স্টার সিনেপ্লেক্স, ডিজিটাল খবর, গাঙচিল মিউজিক, হিশাম মাল্টিমিডিয়া, স্টেপ, ই টপ ম্যাট্রেস, আদ্রিয়ান প্রোডাকশন, এ এ, বিশ্বাস টকিজ প্রমুখ।

সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে সার্বিক ব্যবস্থাপনায় ছিল বর্তমান কার্যনির্বাহী কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরে উপ-প্রেস সচিব (ডিপিএস) জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, জাসাস-এর সদস্য সচিব জাকির হোসেন রোকন, প্রখ্যাত নির্মাতা, লেখক ও স্থপতি শাকুর মজিদ, চিত্রনায়িকা নূতন, অভিনেতা আজিজুল হাকিম, লেখিকা জিনাত হাকিম, চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ডি এ তায়েব, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, নির্বাহী সদস্য চুন্নু, সনি রহমান, চিত্রনায়ক নিরব হোসেন, কায়েস আরজু, অভিনেতা শিবা সানু, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী, চিত্রনায়িকা আঁচল আঁখি, রোমানা নীড়, রিয়েলি, সংগীতশিল্পী ইথুন বাবু, মৌসুমী আক্তার সালমা, সৈয়দ অমি, অভিনেতা ও নির্দেশক সাজ্জাদ হোসেন দোদুল, অভিনেত্রী ও নির্দেশক রাশেদা চৌধুরী লাজুক, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, নৃত্য পরিচালক ইউসুফ খান, নির্মাতা ছটকু আহমেদ, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, জুলফিকার জাহেদী, বুলবুল বিশ্বাস, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, প্রযোজক ফরমান আলী, অভিনেতা হারুন রশিদ বান্টি, অনুভব মাহবুব প্রমুখ।








আরও খবর


 সর্বশেষ সংবাদ

যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করলে পরিণতি ভালো হবে না : মঞ্জু
জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আছে : ডিআইজি আহসান হাবিব
মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন
নারী ক্রীড়াবিদদের নিয়ে ডেইলি সানের বিশেষ রাউন্ডটেবিল, পাঁচজন ক্রীড়াবিদকে সম্মাননা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com