সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


মুক্তির আগে ৬০০ কোটির ঘরে যশের ‘টক্সিক’
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : )
মুক্তির আগেই ৬০০ কোটি রুপি আয় করেছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’। প্রযোজক জি ধনাঞ্জয়নের বরাতে মঙ্গলবার (৩ মার্চ) এই তথ্য জানিয়েছে বলিউড লাইফ।

জি ধনাঞ্জয়নের মতে, টক্সিক ইতোমধ্যে মুক্তির আগে প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে। তিনি এটিকে কেবল স্টার পাওয়ার হিসেবে দেখছেন না, বরং কৌশলগত ও প্যান-ইন্ডিয়া তারকাদের সফলতা হিসেবে দেখছেন।

ধনাঞ্জয়ন জানান, তারকাদের খ্যাতির কারণে সিনেমাটির প্রি-রিলিজ জনপ্রিয়তা শুরু হয়। এতে কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, মালয়ালম অভিনেতা টোভিনো থমাস এবং অমিত কার্ভালের মতো জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন।

তিনি আরও বলেন, নয়নতারা ইতোমধ্যে বলিউডের জাওয়ান থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন। রুক্মিণীর কানতারা ভালো ব্যবসা করেছে। টক্সিক আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে, একই দিনে ‘ধুরুন্ধর টু’ মুক্তির কথা আছে।

ধনাঞ্জয়ন উল্লেখ করেন, দক্ষিণ ভারতীয় সিনেমা যদি এক হাজার কোটি রুপির বেশি আয় করতে চায়, তাহলে উত্তর ভারত থেকে উল্লেখযোগ্য আয় দরকার।

তিনি বলেন, যেসব সিনেমা এক হাজার কোটি ছাড়িয়েছে, তার ৪০ থেকে ৪৫ শতাংশ আয় আসে উত্তর ভারত থেকে। মানে এক হাজার কোটি রুপির প্রায় ৪০০ থেকে ৪৫০ কোটি আসে উত্তর ভারত থেকে। 








আরও খবর


 সর্বশেষ সংবাদ

৩৭ হাজার ৫৬৭ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড ভাতা দেওয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী
পারস্পরিক সংস্কৃতির বিনিময় মানুষে-মানুষে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে: সংস্কৃতি মন্ত্রী
ঈদের সিনেমার ট্রেলারের চেয়েও আমার কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে: জায়েদ খান
বাংলাদেশ থেকে মব সংস্কৃতি নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com