সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


‘আমি বেঁচে আছি এবং ভালো আছি’, মৃত্যুর গুজবে হায়দার হোসেন
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : )
দেশবরেণ্য সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেনের মৃত্যুর খবর নিয়ে শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে তার মৃত্যুর খবর প্রচার হতে থাকে। এমনকি কয়েকটি মূলধারার সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে এই অপপ্রচার চালানো হয়।

ভুয়া খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় সংগীতপ্রেমী ও ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। অনেকেই সত্যতা যাচাই করতে ফোন এবং বার্তার মাধ্যমে শিল্পীর খোঁজ নিতে শুরু করেন। 

গুজব ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন হায়দার হোসেন নিজেই। তিনি লিখেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে আছি এবং ভালো আছি। আমাকে দোয়ায় রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই শিল্পী বলেন, ‘সন্ধ্যা থেকে ফোন রাখতে পারছি না। একের পর এক ফোন আসছে। কী যে ঝামেলায় পড়েছি! আমি সুস্থ আছি ও ভালো আছি।’

বাংলাদেশের সংগীতাঙ্গনের এক অবিচ্ছেদ্য নাম হায়দার হোসেন।

তার কালজয়ী গান ‘৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘আমি ফাইসা গেছি’ আজও সব প্রজন্মের শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। 








আরও খবর


 সর্বশেষ সংবাদ

যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করলে পরিণতি ভালো হবে না : মঞ্জু
জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আছে : ডিআইজি আহসান হাবিব
মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন
নারী ক্রীড়াবিদদের নিয়ে ডেইলি সানের বিশেষ রাউন্ডটেবিল, পাঁচজন ক্রীড়াবিদকে সম্মাননা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com