বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


জমি দখলের চেষ্টা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ পিএম  (ভিজিট : ৩৬০)
জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগি পরিবার। এ ঘটনায় পাবনা আদালতে চাঁদাবাজির মামলা ও ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শহরের বকুলের মোড় এলাকার পরিবারের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির বিস্তারিত বিবরণ লিখিতভাবে তুলে ধরেন ভুক্তভোগী আসমাউল হুসনা।

তিনি বলেন, বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সুত্রে পাওয়া উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইলের কলাপাড়া গ্রামের তিন শতক জমি আমরা তিন বোন ও মায়ের নামে খারিজ করার পর নিয়মিত খাজনা পরিশোধ করে আসি। পরবর্তী টাকার প্রয়োজনে সকল ওয়ারিশের সম্মতিতে গ্রামের একজনের কাছে এ জমি বিক্রয় করা হয়।

আসমাউল হুসনা সংবাদ সম্মেলনে বলেন, গত বছরের ১৯ অক্টোবর ক্রেতাকে জমি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। গ্রামের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আমিন জমি মাপা শুরু করলে ওই গ্রামের সন্ত্রাসী হান্নান, বুলবুল, মনি, তুহিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা এই জমি নিজেদের দখলে রাখার জন্য ও মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি দিয়ে আসছে। তাদের হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।প্রশাসনের কাছে এর প্রতিকারের দাবি জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, জমি দখলে নেওয়ার চেষ্টা, চাঁদা দাবি ও হুমকির প্রতিবাদে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। পরে আসামীরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মামলা প্রত্যাহার এবং প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, আসামীরা জামিনে মুক্ত হয়ে গত ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘইল সাঁকোর নিকট আমাকে এবং মামলার স্বাক্ষী একেএম শামসুদ্দিন সুজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকি দেন। তাই আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা নিরাপত্তা চাই এবং বিচার দাবি করছি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]