বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিব এর নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৫ পিএম  (ভিজিট : ১০৮)
'করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ' এ স্লোগানকে  সামনে রেখে উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে আধুনিক অবকাঠামো, টেকসই কর্মসংস্থান এবং মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করে সমৃদ্ধ ঈশ্বরদী আটঘরিয়া বিনির্মানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন পাবনা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব।

 শুক্রবার সকাল ১১ ঘটিকায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। 

নির্বাচনী ইশতেহারে ঈশ্বরদী রেলওয়ে জংশনকে আধুনিকায়ন করা, ঈশ্বরদী রেলওয়ে গেটে আধুনিক ফ্লাইওভার করা।  ঈশ্বরদী লালপুর ও আটঘরিয়া উপজেলা নিয়ে ঈশ্বরদীকে জেলা ঘোষণা করা,  যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু করা।  ঈশ্বরদী মহিলা কলেজকে সরকারী করণ, কৃষি বিশ্ববিদ্যালয় ও পাবলিক লাইব্রেরী স্থাপণ করা, কৃষির জন্য হিমাগার স্থাপন,  বেকারত্ব কমাতে আইটি সেন্টার তৈরী, মাদকমুক্ত সমাজ গড়া, চাঁদাবাজী ও সন্ত্রাসী নির্মুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা পদক্ষেপ গ্রহণ করা ও পাকশী রুপপুরে পর্যটন কেন্দ্র গড়ে তোলাসহ ১৯ টি উন্নয়নমূলক কাজের আশ্বাস দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। 

ঈশ্বরদী পৌর,নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোখলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে হাবিবুর রহমান হাবিব এ ইশতেহার ঘোষণা করেন। 

এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]