বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


৫ম BIFA অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিট : ৫৯৬)
শোবিজ অঙ্গনের অন্যতম আয়োজন কারী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (BIFA) অ্যাওয়ার্ডস এর ৫ম আসরের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর দ্যা ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত নির্বাহী সদস্যদের নিয়ে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সভা শেষে আয়োজকরা নিশ্চিত করেন, আগামী মে মাসে ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বাইফা অ্যাওয়ার্ড ২০২৬ এর ৫ম আসর।

এবারের আসরে আজীবন সম্মাননা প্রদানসহ চলচ্চিত্র, ওটিটি, নাটক, সংগীতসহ সৃজনশীল বিভাগের বিভিন্ন শাখায় মোট ২৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের কথা নিশ্চিত করেছেন বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার স্বপন।
আয়োজন সম্পর্কে বাইফার চেয়ারম্যান মেরিনা আক্তার বলেন, দেশের বিনোদন অঙ্গনের সেরা কাজগুলোকে অনুপ্রাণিত করতে এবারের আয়োজন আরও বিস্তৃত ও বর্ণিলভাবে সাজানো হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]