মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


১২ দফা দাবিতে সড়ক অবরোধ অটোরিকশাচালকদের
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম  (ভিজিট : ১৭)
১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন অটোচালকরা। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এর আগে তারা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন।

এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে অটোচালানো বন্ধ রাখেন তারা। অটোচালক মাহবুব বলেন, ‘আমাদের ১২ দফা দাবিতে আমরা কর্মসূচি পালন করছি।’

এদিকে অটোচালকদের ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘বিশৃঙ্খলা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা সতর্ক দৃষ্টি রাখছি তাদের ওপর।’ 

সোমবার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। অটোরিকশা না চলায় বিপাকে পড়েন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এক যাত্রী জানান, শ্যামলীর লিং রোডে তেমন কোনো ব্যাটারিচালিত অটোরিকশা চলছে না।

আরেক যাত্রী জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা কোনো অটো চলতে দিচ্ছেন না। যারাই যাত্রী নিচ্ছেন, সবাইকে নামিয়ে দিচ্ছে, অটোর তার ছিঁড়ে ফেলছেন।

তাদের ১২ দফা দাবি হলো :

বিআরটিএর মাধ্যমে লাইসেন্স, যৌক্তিক রুট পারমিট, চালকদের ড্রাইভিং লাইসেন্স, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বন্ধ, যানবাহন আটক ও ডাম্পিং বন্ধ, পুলিশি হয়রানি বন্ধ, অবাধ চলাচল ও শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া গ্যারেজ ও চার্জিং পয়েন্ট নীতিমালা, শ্রমিকদের আইনি অধিকার, কল্যাণ ট্রাস্ট গঠন এবং নতুন নিয়ম ও প্রজ্ঞাপন সংশোধনে দবি জানান তারা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]