রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


শুক্রবার লক্ষ্মীপুরে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম  (ভিজিট : ২৬৪)
 
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা জামায়াতের আয়োজনে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের কাজে জামায়াতে আমিরের আগমন ও নির্বাচনী জনসভার প্রস্তুতির বিষয় তুলে ধরেন জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনে জামাত মনোনীত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।

 সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসনের দাবিতে ৩০ জানুয়ারি দুপুর ৩ ঘটিকায় লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আমিরে জামায়াতের নির্বাচনী জনসভার আয়োজন করা হচ্ছে। নির্বাচনী এ জনসভায় দুই লাখ মানুষ অংশ নেবে বলে আশা করছেন তারা। 
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান। এছাড়া জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সার্বিক নজরদারি ও সহযোগিতা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।উল্লেখ, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি একই মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]