মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় জিডি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম  (ভিজিট : ১৪০)
শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা শিবপুর  উপজেলা প্রতিনিধি আবদুর রব শেখ মানিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর ৩:৪৫ মিনিটে মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয়। ঐ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, শনিবার ভোর ৩ টা ৪৫ মিনিটে তার ফোনে ০8809603274478 ও +8809603289463 নম্বর থেকে কল এলে তার ঘুম ভেঙে যায়। এই দুই নম্বর থেকে ফোন আসলে তিনি কল রিসিভ করেন। তখন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে লাইন কেটে দেন। হুমকিদাতা ঐ ব্যক্তির কণ্ঠস্বর কিংবা মোবাইল নম্বর তার পরিচিত নয়। কিন্তু কোন উদ্দেশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হলো তা তিনি বুঝতে পারছেন না। এ ঘটনায় পরিবার নিয়ে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া  বলেন, সাংবাদিককে হুমকির একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]