রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:১৫ পিএম  (ভিজিট : ৫৬৬)
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গতিয়ার বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিএনপি নেতা ডা. আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির  যুগ্ন আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দ: যুবদলের সহসম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল, উপজেলা বিএনপির সদস্য হাজী আব্দুর রউফ,  উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নাজমুল আলম সোহাগ, যুবদল নেতা শামীম আহমেদ, যুবদল নেতা খাইরুল ইসলাম মনির, মো. তাইজ উদ্দিন, মো: সেলিম, মোঃ আব্দুল কাইয়ুম, মো: আ: মতিন, মো: জিল্লুর রহমান সহউপজেলা ও হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]