রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


লক্ষ্মীপুরে ৯ জনের মনোনয়ন বাতিল, স্থগিত ২
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম  (ভিজিট : ১৫৬)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪টি আসনের ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও ২ জনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও জেএসডিসহ ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে গণঅধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা, কল্যাণ পার্টির ফরহাদ মিয়া, লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদ এবং লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 
এদিকে লক্ষ্মীপুর-৩ আসনে এনসিপির সেলিম মাহমুদ ও এনপিপির প্রার্থী সামছুদ্দিনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র যাচাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]