রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিএনএস গ্রুপ চেয়ারম্যানের শোক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম  (ভিজিট : ৭৫)
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনএস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও দৈনিক সংবাদ প্রতিদিনের প্রকাশক এম. এন. এইচ. বুলু।

শোকবার্তায় তিনি বলেছেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন কিংবদন্তি এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। দেশের মানুষের কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।”

​বিএনএস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

তিনি পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন যেন শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]