রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও জুনিয়র আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম  (ভিজিট : ২৭২)
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে এবং জুনিয়র আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেল ৫:০০ টায় ক্লাব হাউজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক হাসান, সাবেক সভাপতি, বিজিএমইএ; ব্যবস্থাপনা পরিচালক, জায়ান্ট গ্রুপ; চেয়ারম্যান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বাফট); এবং ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর উপদেষ্টা, দাতা ও লাইফ মেম্বার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রেজাউল বিল‍্যাহ শিমুল। অনুষ্ঠানটি সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জনাব মো: হুমায়ুন কবির (শিপন)।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জুনিয়র আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব, যেখানে মোট ৭১ জন শিশু শিল্পী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকল শিল্পীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই পুরস্কারসমূহ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ফ্রেশ স্টেশনারি সৌজন্যে প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড বিশ্বাস করে, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]