প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩:২৪ পিএম
(ভিজিট : ১২৪)
রাজধানীর আজিমপুরে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান “আজিমপুর মিলনমেলা ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে। “হৃদয়ে আজিমপুর ২৭ ও বন্ধুরা”-এর আয়োজনে আজ ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছে “বিশেষ চমক”। অনুষ্ঠানে র্যালি, ম্যাজিক শো, ব্যান্ড সংগীত ও র্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।
অনুষ্ঠান সূচি অনুযায়ী, সকাল ১০টায় কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সকাল ১০টা ১০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক উদ্বোধন, ১০টা ৩০ মিনিটে স্বাগত বক্তব্য এবং ১০টা ৪০ মিনিটে থিম সংগীত পরিবেশন করা হবে। সকাল ১১টা ২০ মিনিট থেকে স্মৃতিচারণ, গান ও আবৃতির পর্ব অনুষ্ঠিত হবে। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি রাখা হয়েছে।
বিকেল ৩ টায় র্যালি শুরু হবে। বিকেল ৪টা ৩০ মিনিটে আবার থিম সংগীত পরিবেশন করা হবে। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত আগত অতিথি ও অংশগ্রহণকারীদের স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় থাকবে ম্যাজিক শো। রাত ৮টায় র্যাফেল ড্র শুরু হবে এবং রাত ৮টা ৩০ মিনিটে ব্যান্ড সংগীত পরিবেশিত হবে। রাত ১১টা ৩০ মিনিটে র্যাফেল ড্র-এর মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হবে।
অনুষ্ঠান উদযাপন কমিটির পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান সংশ্লিষ্ট ও রেজিস্ট্রিকৃত সকল সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে মিলনমেলাকে সফল করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ ও অনুরোধ জানিয়েছেন।
আজিমপুরের স্মৃতি, বন্ধন ও ঐক্যকে নতুন করে উজ্জীবিত করতে আয়োজিত এ মিলনমেলায় সামরিক-বেসামরিক ব্যক্তি, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিকসহ সর্বস্তরের সকল পেশাজীবী ও জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছে হৃদয়ে আজিমপুর ২৭ ও বন্ধুরা।